বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা

স্বামীর বিশেষ অঙ্গে আঘাত করে হত্যা করলেন স্ত্রী

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘বিশেষ অঙ্গে’ আঘাত করে স্বামী শাহজাহান মিয়াকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

(২২ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার প্রথম স্ত্রী রোজিনা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত শাহজাহান কুমিল্লার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে। তিনি সোনারগাঁয়ের কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর বাড়িতে ভাড়া ছিলেন।

নিহতের স্বজনরা জানান, শাহজাহান দ্বিতীয় বিয়ে করে কাচঁপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তবে প্রায়ই পারিবারিক নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হতো। শুক্রবার বিকেলে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রোজিনা বেগম তার স্বামীর ‘বিশেষ অঙ্গে’ আঘাত করেন। পরে আহত অবস্থায় শাহজাহানকে কাঁচপুরের অ্যাপোলো হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রোজিনা বেগমকে আটক করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে আমরা নিহতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাইনি।

 

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD