বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জের পূর্বাচল এলাকার ৩০০ ফিট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে জলসিঁড়ি এলাকায় বিক্ষোভ করেন নেতাকর্মীরা।এ সময় তারা সরকার বিরোধী স্লোগান দেন।

জানা যায়, অবরোধের প্রথম দিন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির সমর্থিত ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সুলতান মাহমুদ ও যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে নেতাকর্মীরা কাঞ্চন ব্রিজ এলাকা থেকে লাঠিসোটা হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় গিয়ে টায়ারে অগ্নিসংযোগ করেন।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়। এতে সড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (বি-সার্কেল) আবির হোসেন বলেন, ৩০০ ফিট সড়কে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ঝামেলার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD