বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কুতুবপুর ইউনিয়ন জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতিমূলক সভা

সংবাদ নারায়ণগঞ্জ:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা করেছে কুতুবপুর ইউনিয়ন জাতীয় পার্টি (জাপা)।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সিসিলি কমিউনিটি সেন্টারে এই নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

কুতুবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান জুয়েল এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৪ আসন থেকে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা ।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আগের তুলনায় জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী। এবারের নির্বাচনে এককভাবে ৩০০ আসলেই প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। নারায়ণগঞ্জ ৪ আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে । জাতীয় পার্টির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে হোসেন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মোল্লা, সহ-সভাপতি রফিকুল আজিজ হুমায়ুন, সহ সম্পাদক জাহাঙ্গীর জনি, আর উপস্থিত ছিলেন, ভক্তবুলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, দেলোয়ার হোসেন, আলম হোসেন, মেহেদী হাসান শিবলু, আতিকুর রহমান সুমন প্রমুখ।

 

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD