রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ চক্রের তিন সদস্য গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় করা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

(২১ ডিসেম্বর) বৃহস্পতিবার র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর থানার এক নম্বর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের বন্দরের মৃত ওসমান গনি দেওয়ানের ছেলে রবিন দেওয়ান (৪২), সদরের মৃত আব্দুল কালামের ছেলে সোবাহান শান্ত (৪০) এবং একই থানার মৃত শুক্কুর আলীর ছেলে মাসুদ রানা (৩৮)।

র‌্যাব জানায়, গ্রেফতাররা বিভিন্ন অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড করার পাশাপাশি কম্পিউটারের হার্ডডিক্সে পর্নোগ্রাফি সংরক্ষণ করে। এছাড়া তারা টাকার বিনিময়ে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপড়ুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতো। গ্রেফতারের পর প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকার করেন।

নারায়ণগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD