রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

কুতুবপুরে রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মিজান ও গিয়াসউদ্দিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় রাতের আধারে চুরি করে অবৈধ গ্যাস সংযোগ দেয়া নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি উঁচাপাড়া এলাকায় সরকারি সম্পদ তিতাস গ্যাস লাইন চুরির ঘটনায় এ উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়।

এসময় স্থানীয় সংবাদকর্মীদের জানান স্থানীয় বাসিন্দারা,পরে সংবাদকর্মীরা উপস্থিত হয়ে তিতাস ডিস্টিবিউশন ফতুল্লা জোন এর ম্যানেজার মশিউর রহমানকে জানালে পরক্ষণেই আড়াইশ ফিট ও দুইশ ফিট লম্বা পাইপ দিয়ে দেয়া অবৈধ সংযোগ দুটি বিচ্ছিন্ন করে তিতাস।

স্থানীয়রা জানান পাগলা চিতাশাল এলাকার গ্যাস চোর মিজান ওরফে কুত্তা মিজান ও রসূলপুর এলাকার গ্যাস চোর সিন্ডিকেটের মূল হোতা গিয়াস উদ্দিন মোটা অংকের টাকার বিনিময়ে ১৬ ই ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে যখন সবাই ঘুমন্ত থাকা অবস্থায় চুরি করে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দুটি দেয়। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া গ্যাস চোর সিন্ডিকেটের মূল হোতা গিয়াস উদ্দিন ও মিজান তিতাসের কিছু অসাধকর্মকর্তার যুগ সাজু সে দীর্ঘদিন যাবৎ হরহামেশাই এভাবে রাতের আঁধারে দিয়ে যাচ্ছে অবৈধ গ্যাস সংযোগ। একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ গ্রাহকরা। বৈধ গ্যাস সংযোগ থাকার পরেও এলপি গ্যাসের মাধ্যমে রান্না করে খেতে হচ্ছে গ্যাস না পাওয়ার কারণে এমনটিই জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD