বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হারুন (৫০) নামের একজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ হারুন মিয়া নারায়ণগঞ্জের কাঠেরপুল এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে দোতলা বাড়ির নিচতলায় থাকা চায়ের দোকান খুলতে যান হারুন। এসময় চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। সেইসঙ্গে দোকানে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিভিয়ে দগ্ধ হারুনকে উদ্ধার করেন। দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ বলেন, সিলিন্ডার থেকে গ্যাস নিগর্ত হয়ে জমে থাকা অবস্থায় ম্যাচ দিয়ে চুলা জ্বালানোর সময় এ বিস্ফোরণ ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD