সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

সিদ্ধিরগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবককে মরদেহ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে ঝুলন্ত অবস্থায় দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ আগস্ট) বিকেলে সাধুরঘাট ওয়াকওয়ে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক নীলফামারী জেলার মফিজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তিনি বলেন, শীতলক্ষ্যা নদী এরিয়া থেকে আমাদের থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছিল। পরবর্তীতে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই হালিম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। নাম-ঠিকানা পাওয়া গেছে। মরদেহের শরীরে কোনো আঘাত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারব।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD