বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জ থেকে নিখোঁজ ব্যবসায়ী দেড় মাস পর ডেমরা থেকে উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দেড় মাস পর জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই সানোয়ার হোসেন।

তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারি রাতে কাঞ্চন উত্তর বাজারের স্যানেটারি ব্যবসায়ী স্থানীয় ইউসূফ মিয়ার ছেলে জাকির হোসেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

 

এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি জাকির হোসেনের বাবা ইউসূফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে পুলিশ নিখোঁজ ব্যবসায়ী জাকির হোসেনকে উদ্ধার করে। জাকির হোসেন খুবই অসুস্থ ও অস্বাভাবিক। তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের পর তার নিখোঁজের কারণ জানা যাবে বলে এসআই আরো জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD