বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা জেরে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ সানি নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ যুবক। সোমবার রাত ৮টার দিকে উপজেলার গোলান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক তরুণ

নিহত সানি গোলাকান্দাইল বিজয়নগড় এলাকার মিল্লাত হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন জানান, সানির সঙ্গে গোলাকান্দাইল উত্তর পাড়ার মাহাফুজ নামে এক যুবকের ফেসবুক পোস্ট নিয়ে বিরোধ চলছিল। রাত ৮টার দিকে সানিসহ কয়েকজন গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যায়।

এ সময় লোকজন নিয়ে সানি ও হীরাকে কুপিয়ে আহত করেন মাহাফুজ। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সানিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হীরাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, সানির লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD