বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মসজিদের বারান্দায় টিকটক, নির্মাতা গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় টিকটক ও লাইকি ভিডিও শুটিংয়ের নির্মাতা ইয়াছিনকে (২০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দেবীদ্বারের ভিংলাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

নির্মাতা ইয়াছিন দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে শনিবার মধ্যরাতে দেবীদ্বারে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত মডেল তরুণীসহ তার সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় শুটিং করে টিকটক ও লাইকিতে পোস্ট করলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD