রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

রূপগঞ্জে এনকে ফিলিং স্টেশনের ১৩ লাখ টাকা ছিনতাই

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। (৫ সেপ্টেম্বর) রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহসড়কের আওখাবো এলাকার এ ঘটনা ঘটে।

এ সময় এনকে ফিলিং স্টেশনের হিসাব রক্ষক রিয়েল মিয়ার কাছ থেকে ১৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ব্যাপারে রিয়েল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।

এনকে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মাসুম মিয়া বলেন, হিসাব রক্ষক রিয়েল মিয়া দুপুরে ফিলিং স্টেশনের আমদানির ১৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলে করে ভুলতার সাউথইস্ট ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তিনি আওখাবো এলাকায় পৌঁছালে পেছন থেকে একদল ছিনতাইকারী প্রাইভেটকারে করে এসে তার কাঁধে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। একই সঙ্গে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে রিয়েল মিয়া পড়ে গিয়ে আহত হন।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD