মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

স্ত্রীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে কাশবনে ফেলে দিল স্বামী

সংবাদ নারায়ণগঞ্জ:- হাত-পা বেঁধে নিজের স্ত্রীকে নির্জন চরের কাশবনে ফেলে দিয়েছেন স্বামী। তবে দূর থেকে দেখে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন কয়েকজন ঘাসুড়ে।

শুক্রবার ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুরে। উদ্ধার করা ওই নারীর নাম গোলাপী। তার স্বামীর নাম মাসুদ। ৩২ বছর বয়সী গোলাপীর বাড়ি বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জের নন্দীপাড়া গ্রামে।

ভুক্তভোগী গোলাপী বলেন, শুক্রবার স্বামী মাসুদ ও চাচাশ্বশুর মিলে আমাকে অপহরণ করেন। এরপর হাত-পা বেঁধে বিবস্ত্র করে নির্জন চরে ফেলে দেন। এ সময় কয়েকজন ঘাসুড়ে (যারা ঘাস কাটেন) আমাকে উদ্ধার করেন।

উদ্ধারকারী চাঁন মিয়া বলেন, আমি, ফজল, ভোলা ও রশিদ ঘাস কাটতে চরে যাই। সেখানে পৌঁছানোর পরে অন্য একটি নৌকার মাঝির ডাক শুনে কাছে গিয়ে ওই নারীকে বাঁধা অবস্থায় দেখি। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নেই।

কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। ভুক্তভোগী নারীর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD