বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মুখে কাপড় বেঁধে শালিকে ধর্ষণ করলো দুলাভাই

সংবাদ নারায়ণগঞ্জ:- নেত্রকোনার দুর্গাপুরে ঘর থেকে তুলে নিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার উপজেলার সদর ইউনিয়নের কোনাফান্দা গ্রাম থেকে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

এ ঘটনায় ওই শিক্ষার্থী নিজেই বাদী হয়ে খালাতো বোন জামাই মুলকাস উদ্দিন নামে একজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে মা ও গত ছয় মাস আগে বাবার মৃত্যুর পর একমাত্র ভাইয়ের সঙ্গেই উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিলো ওই কিশোরী। ভাই পেশায় অটোচালক তাই বেশিরভাগ সময় থাকতে হয় বাড়ির বাইরে।

এদিকে প্রায়ই এই বাড়িতে আসা যাওয়া করতেন পাশের গ্রামের খালাতো বোন-জামাই মূলহাস উদ্দিন। শনিবার দিবাগত রাতে‌ বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজায় কড়া নাড়েন তিনি। ভাই এসেছে ভেবে দরজা খুলতেই শিক্ষার্থীর মুখে কাপড় বেঁধে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে বাঁশের ঝাড়ে কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকার শুনে রাতে কয়েকজন কৃষক ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মুলকাস। পরে ওই কিশোরীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন কৃষকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি শাহ আলম জানান, আমরা কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য নেত্রকোনা প্রেরণ করেছি। একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD