মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

রুপগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী রনি গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ রনি (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

(১৮ জুন) শনিবার ভোরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ভেতরে রনির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯/৬ ব্লকের দুদু মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, শনিবার ভোরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়। রনির কাছ থেকে আমেরিকায় তৈরি একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার সকালে চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত সজল হত্যা মামলারও এজাহারনামীয় আসামি রনি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD