বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে রোলিং মিলে চুল্লি বিস্ফোরণে আহত ১২

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে রড তৈরির একটি কারখানার চুল্লি বিস্ফোরণ ঘটেছে। এ সময় ১২ শ্রমিক আহত হয়েছেন।

(৩০জুন) বৃহস্পতিবার  দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, প্রিমিয়ার স্টিল-রি-রোলিং মিলস (পিএসআরএম) নামে একটি রড তৈরির কারখানায় হঠাৎ চুল্লি বিস্ফোরণ হয়। এতে কর্মরত ১২ শ্রমিক আহত হয়েছেন। আহত রিফাত, সুমন, সাদ্দাম, তরিকুল, হৃদয়, কাশেম, মাসুদ রানাসহ ১১ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে পিএসআরএম কারখানার সহকারী ম্যানেজার মাসুদ বলেন, চুল্লিতে বিদ্যুৎ এবং পনির সমন্বয়ের ব্যাঘাতে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে চুল্লিটি বিস্ফোরিত হয়ে ওপরের দিকে উঠায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এতে অল্প কিছু দগ্ধ হয়ে ১২জন আহত হলেও ১১জন প্রাথমিক চিকিৎসা শেষে কারখানায় এসেছে আর একজন ঢামেক হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার সহকারী পরিদর্শক আক্তার শাওন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD