শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

রূপগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- রূপগঞ্জে বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় এক ছাত্রী ধর্ষণের দায়ে প্রেমিক ইয়াছিন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। (৬ মার্চ) শনিবার সকালে উপজেলার খৈশাইর এলাকায় থেকে তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ইয়াছিন নরসিংদী জেলার সদর উপজেলার শহিদ মিয়ার ছেলে। তিনি উপজেলার খৈশাইর এলাকায় বোনের বাড়িতে বসবাস করতেন।
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বলেন, স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার সময় এক বছর আগে ইয়াছিন মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিনমাস আগে ইয়াছিন মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে ওই শিক্ষার্থী ইয়াছিন মিয়াকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তিনি টালবাহানা শুরু করেন।’

ওই শিক্ষার্থী আরও বলেন, ‘সবশেষ গত ২০ ফেব্রুয়ারি ইয়াছিন মিয়া ওই শিক্ষার্থীকে দেখার করার কথা বলে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর ওই শিক্ষার্থী ইয়াছিন মিয়াকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় শুক্রবার (৫ মার্চ) রাত আড়াইটায় ওই শিক্ষার্থী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করলে ইয়াছিনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD