বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে কসাইকে হত্যা করে ২ লাখ টাকা লুট

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেলিম মিয়া (৫৫) নামের এক মাংস বিক্রেতাকে (কসাই) হত্যা করেছে দুর্বৃত্তরা।হত্যার পর দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে । (২০ মার্চ) শনিবার দিবাগত রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী দুয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত সেলিম মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী দুয়াারা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

নিহতের ছেলে আরিফ হোসেন জানান, তার বাবা সেলিম মিয়া বেলদী বাজারে তাকেসহ তার ভাই আলতাফ হোসেনকে নিয়ে একটি মাংস বিক্রির দোকান পরিচালনা করে আসছিলেন। গত শনিবার রাতে দোকানে মাংস বিক্রি করার পর পুনরায় গরু কেনার জন্য দুই লাখ টাকা নিয়ে তার বাবা বাড়িতে চলে যান। রাত পৌনে ১২টার দিকে তিনি ও তার ছোট ভাই আলতাফ হোসেন বাড়িতে গিয়ে দেখেন বাবার ঘরের দরজা খোলা। ছোটভাই ঘরের ভেতর গিয়ে দেখেন বাবা সেলিমের লাশ বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ছেলে আরিফের দাবি, তাদের বাবা সেলিম মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের প্রতিবেশী জৈনক ব্যক্তি হয়তো শ্বাসরোধ করে হত্যা করে সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছেন।

তিনি আরও জানান, তার বাবার মাথায় এবং ডান হাতের আঙুলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুখে রক্ত লেগেছিল।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে নিহতকে হত্যা করার বড় কোনো আলামত শরীরে খুঁজে পাওয়া যায়নি। তবে নিহতের পরিবারের হত্যার অভিযোগ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD