রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

হেফাজতে ইসলামের অন্যতম নেতা আমিনী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের অন্যতম নেতা এবং স্থানীয় মতূর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ। (১১ এপ্রিল) রোববার সকালে গ্রেফতারের  তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন।

ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দেয়া এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় গণ্ডগোল সৃষ্টির অপরাধে শনিবার রাতে মতূর্জাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

তিনি জানান, মামুনুল হকের পক্ষ নিয়ে মাওলানা লোকমান হোসেন আমিনী ফেসবুকে ধারাবাহিকভাবে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক স্ট্যাটাস দিচ্ছিলেন। এছাড়া ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা আমিনী সিদ্ধিরগঞ্জ এলাকায় গণ্ডগোল সৃষ্টি করেন।

 

এ কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাত ১১টার দিকে মসজিদ সংলগ্ন আবাসিক কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

 

ওসি আরো জানান, গ্রেফতারের পর মাওলানা লোকমান হোসেন আমিনীকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD