শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ওভারটাইমের টাকার দাবিতে হাসেম ফুড লিমিটেড নামের এক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

(১ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

যানজটে আটকা পড়ে কয়েক শতাধিক মালবাহী যানবাহন। খবর পেয়ে কাচঁপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শ্রমিকরা জানান, হাসেম ফুড লিমিটেড কারখানায় জুস, ক্যান্ডি, বিস্কুট, লাচ্ছি সেমাইসহ বিভিন্ন পণ্য তৈরি করে থাকে। এ কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। গত দুইমাসের ওভারটাইমের টাকা, বকেয়া বেতন ও বেতন বাড়ানোর জন্য কারখানার শ্রমিকরা বেশ কিছুদিন ধরে মালিকপক্ষকে বলে আসছিলেন। কিন্তু এগুলো পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ টালবাহানা করছিল।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ওভারটাইমের টাকা, বকেয়া বেতন ও বেতন বাড়ানোর কথা বললে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শ্রমিকদের মারধর ও চাকুরিচ্যুত করার হুমকি দেন। ওভারটাইমের বেতন না পাওয়ায় শ্রমিকদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। বেশিরভাগ শ্রমিকেরই কয়েক মাসের ঘরভাড়া জমে আছে। তাই বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিমউদ্দিন বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ৫ জুলাই শ্রমিকদের দুইমাসের বকেয়া ওভারটাইমের টাকা দিয়ে দেয়া হবে। বাকিটা ঈদের আগের পরিশোধ করে দেয়া হবে।’

হাসেম ফুড লিমিটেডের অ্যাডমিন ইনচার্জ ইঞ্জিনিয়ার সালাউদ্দিন বলেন, ‘করোনার কারণে কোম্পানি আর্থিকভাবে চাপে আছে। তাই শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা দিতে একটু দেরি হয়েছে। আগামী ৫ জুলাই দুই মাসের ওভারটাইমের টাকা ও বকেয়া বেতন পরিশোধ করে দেয়া হবে। বাকিটুকু ঈদের আগেই পরিশোধ করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD