রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আড়াইহাজারে ভাইয়ে ভাইয়ে ঝগড়ার বলি শাশুড়ি

নারায়ণগঞ্জ আড়াইহাজারে দুই ভাইয়ের ঝগড়া শাশুড়ি খুন হয়েছে। (৫ আগস্ট) বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার গোপালদী পৌর সভার ভিটি কলাগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হালিমা বেগম ওই গ্রামের আঃ করিমের স্ত্রী।

আড়াইহাজার উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই সফিউদ্দিন জানান, নিহত হালিমা বাড়ির পাশেই হাসান আলী নামক এক ব্যক্তির নিকট তার একটি মেয়ে বিয়ে দেন। ঘটনার সময় হাসান আলী ও তার ভাই ইমাম আলী ঝগড়া লাগে।

ঝগড়ার এক পর্যায়ে হালিমা গিয়ে জামাইয়ের ভাই ইমাম আলীর সঙ্গে তর্কে জড়িয়ে যান এবং ঝগড়া থামানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম আলী হাতে থাকা ছোরা দিয়ে হালিমাকে কোপ দেয় । এতে গলায় কোপ লাগলে সে গুরুতর আহত হয়।

পরে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে সে মারা যান। এই ঘটনায় হালিমার স্বামী আঃ করিম ও আহত হয়।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD