শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(২২ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- হাজিরটেক গ্রামের ৬৫ বছর বয়সী কাজম আলী ও তার স্ত্রী জমেলা। কাজম আলী একই গ্রামের কালাই মিয়ার ছেলে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান জানান, ভোরে নতুন ঘরের দেয়ালে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জমেলা।

এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে কাজম আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD