বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে আগুন লেগেছে। এতে কারখানার ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। ফায়ারসার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে ফায়ার সার্ভিস কতৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার সাড়ে ১০টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ কে এম সেলিমের মালিকানাধীন লিলি কেমিক্যাল কোম্পানির টিনসেড কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ শ্রমিকেরা হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সোনারগাঁ জোনের উপ-সহকারি পরিচালক তানহার উল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে আড়াইহাজার ও আদমজী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া বারোটায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি আরো জানান, কারখানাটি টিনসেড ঘরের। প্রবল ঝড় বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে কাছে থাকা ৮ শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD