সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

রূপগঞ্জে পৃথক স্থান থেকে দুই তরুণীর লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে পৃথক স্থান থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (২৬ জুন) রোববার সকালে উপজেলার গোলাকান্দাইলে ও এর আগে ভুলতা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- শিমুলী আক্তার (১৮) ও সালমা আক্তার (২০)। শিমুলী উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ও সালমা ভুলতা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল শিমুলী আক্তার। তিনি ভুলতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। প্রেমিকের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন।

এর আগে শনিবার দিনগত রাতে উপজেলার সাওঘাট এলাকার শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া আনিছুর রহমান অপুর স্ত্রী সালমা আক্তারকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্বামীর সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে স্বামী পলাতক।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) অলিউল্লাহ জাগো নিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পৃথক মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD