শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

রুপগঞ্জে ছেলের ধাক্কায় বাবা নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে ছেলে-মেয়েদের ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় বাবা আব্দুল আলী (৯০) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

(২৫ জুলাই) রোববার সকালে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার বরাবো রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মো. ইব্রাহীম রূপগঞ্জ থানায় হত্যা একটি মামলা করেন। গ্রেফতাররা হলেন- নিহত আব্দুল আলীর ছেলে কাউসার ও মান্নান।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ জানান, শনিবার রাত ৯টার দিকে বৃদ্ধ আব্দুল আলীর ছেলে কাউসার ও মান্নানের সঙ্গে মেয়ে আমেনার ঝগড়া হয়। এ সময় ঝগড়া থামাতে গিয়ে ছেলে কাউসার ও মান্নানের ধাক্কায় তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে রাত ১টার দিকে মারা যান তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় রোববার সকালে থানায় মামলা হয়েছে। পরে দুপুরে অভিযান চালিয়ে চারজনের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD