বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সংবাদ নারায়ণগঞ্জ:- বন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ লুৎফর রহমান ওরফে বুলেট (৩২) নামে এক বাসচালককে আটক করেছে পুলিশ।

(৯ মার্চ) বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক লুৎফর রহমান ওরফে বুলেট টাঙ্গাইল সদরের কাবিলাপাড়া এলাকার মো. ভুলু মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র টাঙ্গাইলে যাচ্ছে।

ওই সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের চালক লুৎফর রহমান ওরফে বুলেটের দেখানো মতে পেছনের একটি সিটের ভেতর লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD