সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

আড়াইহাজারে দেওয়াল ধসে চিকিৎসকের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেওয়াল ধসে ঠাকুর চাপ ঘোষ (৮০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

(১৬ আগস্ট) বুধবার সকাল উপজেলার চৈতনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাপ ঘোষ নড়াইলের বাসিন্দা। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে বসবাস করে গবাদি পশুর চিকিৎসা করতেন।

স্থানীয়রা জানান, মানিকপুর বাজার থেকে দয়াকান্দা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশলী অধীনে নির্মিত রাস্তা সংস্কারের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কন্ট্রাকশন। ওই প্রতিষ্ঠানটি সংস্কারের জন্য রাস্তার পাশে গর্তে করে। কিন্তু চৈতনকান্দা এলাকার সাব মিয়ার বাড়ির সামনে গর্তটি বৃষ্টিতে বড় হয়ে যায়। সকালে রাস্তা দিয়ে ঠাকুর চাপ ঘোষ যাওয়ার সময় পাশে থাকা দেয়াল ভেঙে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ অভিযোগ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD