বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরীকে ধর্ষণের উপর হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণ শেষে হত্যা মামলায় মো. শফিকুল ইসলাম হৃদয় নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

(৯ অক্টোবর) সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা ও বুলবুল নামে দুইজনকে খালাস প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম হৃদয় রূপগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তিনি ভিকটিমকে ধর্ষণ করে হত্যা করেছেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৯ সালের ১০ আগস্ট দায়ের করা একটি ধর্ষণ শেষে হত্যা মামলায় আদালত এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০০৯ সালের ৯ আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলাম হৃদয় পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম তার কর্মস্থলে যাওয়ার পথে আটক করে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD