বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ইলিশ ধরার  অপরাধে ৬ জেলে আটক

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াই হাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার  অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে।

(১৮ অক্টোবর) বুধবার সকালে মেঘনা নদীর বিশনন্দী, টেটিয়া, চৈতনকান্দা ও খাগকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নরসিংদীর মাধবদী এলাকার মুক্তার মাঝি (৩০), সাদ্দাম হোসেন (২৫), আসিফ (১৯), আলী মিয়া (৪০), মো. ছালাউদ্দিন (৩০) ও হাছান (১৮)। তাদের মধ্যে আসিফ ও হাসানকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা এবং বাকিদের দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি বড় টুনা জাল এবং পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ছয়জনকে আটক করাসহ জাল ও কিছু মাছ জব্দ করা হয়েছে। জব্দ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানের সহায়তা করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জমান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD