শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- মুন্সিগঞ্জে বাল্কহেড থেকে চাঁদা তোলার অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুরে মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলবের সিধারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মামুন ব্যাপারী। তিনি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বলেন, চাঁদা চাইতে গেলে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে মামুনকে গণপিটুনি দেন শ্রমিকরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

গজারিয়া থানার ওসি রহিছ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। ঘটনাটি নদীর যে অংশে ঘটেছে, সেটি চাঁদপুরের উত্তর মতলব এলাকায় পড়েছে। তাই গজারিয়া থানায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। মতলব উত্তর থানায় মামলা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD