বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ছিনতাইয়ের সময় ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- কুমিল্লার হোমনায় এক নারীর কাছ থেকে টাকা ছিনতাই করতে গিয়ে চারজন নারী ছিনতাইকারী হাতেনাতে ধরা পড়েছে। তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা মামলা করেছেন।

সোমবার সকালে ওই উপজেলার মেঘনা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলো- দাউদকান্দি উপজেলার গৌরীপুরের খালেক মিয়ার মেয়ে আঁখি সরকার, তিতাস উপজেলার বৈদ্যার কান্দি গ্রামের চাঁন মিয়ার মেয়ে শিউলি, জিয়ারকান্দি গ্রামের রুবেল মিয়ার স্ত্রী মৌসুমী, রশিদ মিয়ার মেয়ে হাসিনা আক্তার। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, হোমনা পৌর এলাকার শ্রীমতি গ্রামের মনু মিয়ার মেয়ে শারমিন আক্তার সোমবার সকালে সোনালী ব্যাংকে দুই লাখ ১২ হাজার টাকা জমা দিতে যান। ব্যাংকে ভিড় থাকায় টাকা জমা না দিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা সদরের মেঘনা হাসপাতালের সামনে চারজন নারী ছিনতাইকারী তাকে কৌশলে আটকে তার ব্যাগ থেকে এক লাখ টাকা নিয়ে যায়। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা তিনজনকে আটক করে এবং আরেকজন পালিয়ে যায়। পরে আটককৃতদের ছাড়াতে গেলে টাকাসহ তাকেও আটক করা হয়। ওইদিন বিকেলে চারজনকেই পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারীর বাবা তাদের বিরুদ্ধে মামলা করেন।

হোমনা থানার ওসি আবুল কায়েছ আকন্দ জানান, ভুক্তভোগী নারীর বাবার করা মামলায় আটককৃত চার নারী ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD