বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বুড়িগঙ্গায় ট্রলার থেকে ৮ মণ পলিথিন জব্দ করেছে পাগলা নৌ পুলিশ, আটক ২

সংবাদ নারায়ণগঞ্জ:- বুড়িগঙ্গা নদী থেকে একটি মালবাহী ট্রলার থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পাগলা নৌ পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

(২৩ আগস্ট) সকালে পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে বালুরঘাট অস্ত বুড়িগঙ্গা নদী থেকে আমতলী পরিবহন নামের একটি ট্রলার থেকে ৮ মন পলিথিন জব্দ করা হয়।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোমেনুর রহমান জানান, সোমবার সকালে নিষিদ্ধ পলিথিন নিয়ে ঢাকা থেকে আমতলী যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে ফতুল্লার দাপা বালুরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা আমতলী পরিবহন নামের ট্রলারটি কে আটক করি। পরে তল্লাশি করে ট্রলার থেকে ৮ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করি। এ সময় টলারের চালক মহিউদ্দিন ও কাউসার হালদারকে আটক করা হয়।

পুলিশ জানায় ট্রলার টিতে ৮ বস্তা নিষিদ্ধ পলিথিন ছিলো। পুলিশ বলছে, ৮ বস্তা পলিথিনের মূল্য আনুমানিক ১ লক্ষ টাকার অধিক। এ ঘটনায়  একটি মামলার প্রস্তুতি চলছে।

সূত্র থেকে জানায়, ট্রলারমালিক মৃণাল কান্তি দাস এর আরো ট্রলার রয়েছে তিনি বিভিন্ন পন্থায় অবৈধ পলিথিন ও নিষিদ্ধ কারেন্ট জাল ট্রলারের মাধ্যমে পাচার করে বিভিন্ন জেলাতে। ট্রলার মালিক মৃণাল কান্তি দাস চাঁদাবাজ রনি ও স্থানীয় কিছু নৌপথের সন্ত্রাসীদের পরস্পর যোগসাজশে অবৈধ মালামাল পাচার করে থাকে বলেও জানায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD