শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

প্রেম করে বিয়ে, দেড় বছরের মাথায় স্ত্রীকে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুরাইয়া আক্তার নামে এক গার্মেন্টস কর্মীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছেন।

(২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হালুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই বোরহান উদ্দিন জানান, দেড় বছর(১৮ মাস) পূর্বে গাজীপুরের কালীগঞ্জ থানাধীন দক্ষিণবাগ এলাকার আলমগীর হোসেনের মেয়েকে প্রেম করে বিয়ে করেন উপজেলার বিরাব এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে অহিদ মিয়া। বিয়ের পর তারা উভয় স্থানীয় মাসকো গ্রুপের গার্মেন্টস সেকশনে চাকরি করে আসছিল। তারা একই এলাকায় জৈনক মনিরের বাড়ির ভাড়াটিয়া।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঘরে সুরাইয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার হওয়া লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার রাতের কোনো এক সময় সুরাইয়াকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী অহিদ মিয়া পলাতক রয়েছেন বলে এসআই জানিয়েছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD