শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

সংবাদ নারায়ণগঞ্জ:- ময়মনসিংহের ত্রিশালে মায়ের ওপর হওয়া নির্যাতন সইতে না পেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আরিফ হোসেনের বিরুদ্ধে।

(৮ সেপ্টেম্বর) বুধবার রাতে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে। আলীর ছেলে আরিফ অনার্সে পড়াশোনা করেন।

ছেলের হাতে বাবার খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন। তিনি বলেন, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতের খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদ হয়।

একপর্যায়ে ছেলে আরিফের সামনেই তার মাকে মারধর করেন আলী হোসেন। এ সময় আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করেন। তবে কোনও কথা না মানায় আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবা আলী হোসেনকে কুপিয়ে আহত করেন।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই আরিফ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD