শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

গভীর রাতে ঝগড়া, স্বামীকে হত্যা করলেন স্ত্রী

সংবাদ নারায়ণগঞ্জ:- খুলনায় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী মো. সোহেল নামে ৩৪ বছর বয়স এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী সোনিয়া বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ২টার দিকে নগরীর খালিশপুর থানাধীন আলমনগরের বালিয়ার বিল এলাকার নজরুল ইসলাম বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল বালিয়ার বিল এলাকার শাহ আলমের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি। তবে স্ত্রীকে নিয়ে নজরুল ইসলাম বাবুলের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, গভীর রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সোহেলের কপালে লাঠি দিয়ে আঘাত করেন সোনিয়া। এতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সোহেল। তাৎক্ষণিক তাকে খালিশপুর ক্লিনিকে নিয়ে যান স্বজনরা। পরে সেখানে মারা গেলে সোহেলের মরদেহ বাড়ি নিয়ে আসেন তারা।

ওসি বলেন, খবর পেয়ে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। একই সঙ্গে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে আঘাত করার কথা স্বীকার করেছেন সোনিয়া। কিন্তু কী ধরনের বস্তু দিয়ে আঘাত করেছেন তা স্বীকার করেননি। তবে নিহতের কপালে লাঠি বা ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD