শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ইমোতে প্রবাসীর সঙ্গে প্রেম, দেশে এসে প্রেমিকাকে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- প্রবাসীর সঙ্গে ইমোতে প্রেমের সম্পর্কের পর ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঘাটাইল থানায় মামলা করলে বৃহস্পতিবার পুলিশ ওই প্রবাসীকে গ্রেফতার করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় ৭ বছর আগে ভুক্তভোগী নারীর তার এলাকায় বিয়ে হয়। সে ঘরে ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেন তিনি। পরে মোবাইলে ইমো নাম্বারে পরিচয় হয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের ইয়াসিন আলীর প্রবাসী ছেলে আব্দুর রহমানের সঙ্গে। এ সময় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

এদিকে এক মাস আগে দেশে আসেন রহমান। এসে ইয়াসমিনকে দেখা করতে বলেন। দেখা করতে রাজি না হলে তাকে বিয়ে করবেন না বলে জানান তিনি। পরে শর্তে রাজি হয়ে গত ২৫ সেপ্টেম্বর মধুপুর উপজেলায় তারা দেখা করেন। সেখান থেকে আব্দুর রহমান তাকে ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নের উত্তর খীলগাতি গ্রামে তুলা মিয়ার বাড়ি নিয়ে যান। এ সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী নারী তাকে বিয়ের চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD