শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

যৌন ‌উত্তেজক ওষুধ খেয়ে বিবস্ত্র অবস্থায় স্বামী-স্ত্রীর চিৎকার, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- গাজীপুরে যৌন উত্তেজক ওষুধ সেবনে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। (১৭ অক্টোবর) রোববার রাতে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার জাহিদ কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার কয়লাবাড়ি এলাকার ফাছির উদ্দিনের ২৭ বছর বয়সী ছেলে মো. ফিরোজ হোসেন ও তার স্ত্রী নেত্রকোনার আটপাড়া থানার সর্বমৈশা এলাকার সবুজ মিয়ার ২০ বছর বয়সী মেয়ে তাহমিনা আক্তার লিজা।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান বলেন, সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার জাহিদ কলোনির ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন ফিরোজ ও তার স্ত্রী লিজা। মাসখানেক আগে লিজা চাকরি ছেড়ে দেন। রোববার তারা হকারের কাছ থেকে কেনা যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করেন। রাত দেড়টার দিকে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর দুজনকে বিবস্ত্র অবস্থায় পান। এ সময় স্থানীয়দের কাছে যৌন উত্তেজক ওষুধ সেবনের কথা বলেন স্বামী-স্ত্রী।

তিনি আরো বলেন, প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD