সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

গাড়িচাপায় দুই শ্রমিকের নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাড়িচাপায় দুই চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা স্থানীয় খান এগ্রো ফুড কোম্পানিতে চাকরি করতেন।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে হোটেল রাজমনির সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন দিনাজপুরের মাঝিকারা এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে মো. হায়দার আলী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনারামপুরের খান এগ্রো ফুড কোম্পানির পাঁচ চাতাল শ্রমিক দিনাজপুরে থেকে বাসে এসে সকালে হোটেল রাজমনির সামনে নামেন। পরে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। ঐ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকিদের গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। খবর পেয়ে আশুগঞ্জ থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম জানান, হতাহতরা সবাই চাতাল শ্রমিক। কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD