মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

দুলাভাইয়ের সঙ্গে গোপনে বিয়ে, জানাজানি হাওয়ায় শ্যালিকার আত্মহত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- যশোরের চৌগাছায় দুলাভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ও বিয়ের জেরে আত্মহত্যা করেছে এক কিশোরী।

(২৫ নভেম্বর) বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওই কিশোরীর বাড়ি চৌগাছা উপজেলায়। গত ১৭ নভেম্বর সে কীটনাশক পান করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ২৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেয়েটির বড়বোনের বিয়ে হয়েছে দিনাজপুরে। তারা স্বামী-স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের দুই ছেলেমেয়ে দেখাশোনার জন্য ওই কিশোরী (শ্যালিক) বোনের বাসায় থাকতো। সেখানে থাকার সুবাদে দুলাভাইয়ের সঙ্গে সম্পর্ক হয় তার। সম্পর্কের এক পর্যায়ে দুজন সবার অগোচরে বিয়ে করেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে দুই বোনের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে সে বাবার বাড়ি চলে আসে।

বাড়িতেও বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হয় ওই কিশোরীর। এতে সে অভিমান করে গত ১৭ নভেম্বর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠান চিকিৎসক। ২২ নভেম্বর তাকে বাড়িতে নিয়ে আসে পরিবার। বুধবার রাত সাড়ে ৯টার দিকে অবস্থার অবনতি হলে বাড়িতেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD