শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ভাতিজাকে বিয়ে করতে স্বামীকে তালাক দিলেন চাচি

সংবাদ নারায়ণগঞ্জ:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গোসাইবাড়ি কুমুল্লি গ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে উঠেছেন চাচি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।

(৩০ মার্চ) বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. নেছার উদ্দিন। এর আগে, মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিবেশী ২৬ বছর বয়সী চাচির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন গোসাইবাড়ী কুমুল্লি গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে ১৬ বছরের মো. সোহাগ। তাদের এক বছর ধরে সম্পর্ক চলছে। ভালোবাসার টানে মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে সোহাগের বাড়িতে ওঠেন চাচি। এতে বিপাকে পড়ে দুই পরিবার।

এরপরে সন্ধ্যায় ভাতিজার বাড়ির উঠানে স্থানীয় ইউপি সদস্য মো. নেছার উদ্দিনের উপস্থিতিতে সালিশ করেন মাতব্বর হেলাল মোল্লাহ, নজু মণ্ডলসহ শতাধিক মানুষ। এ সময় বৈঠকে সবার সামনে চাচি-ভাতিজা দুজনই বিয়ের দাবি তোলেন। আইনি জটিলতা থাকায় আগের স্বামীকে তালাক দেন চাচি।

ইউপি সদস্য মো. নেছার উদ্দিন বলেন, আগের স্বামীকে তালাকের ব্যবস্থা করে প্রেমিক সোহাগের বাড়িতে ওই নারীকে রেখে দিয়েছি। আইনি জটিলতা থাকায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD