শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

রূপগঞ্জে আম পাড়তে বাধা দেওয়ায় পিটিয়ে হত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জয়দেব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

(২০ মে) শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার সদর ইউপি’র ভিংরাবো এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত জয়দেব ভিংরাবো এলাকার মৃত সুধনের ছেলে। সংঘর্ষে আহতরা হলেন- জয়দেবের স্ত্রী মনজু (৪০) ও তিন মেয়ে তৃষ্ণা (২৬), টুম্পা (২৪), সানজিদা (২২)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভিংরাবো এলাকার জয়দেবের পৈত্রিক বাড়ি-ঘর না থাকায় একই এলাকার সুনীল মালাকারের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন জয়দেব। তিনি তার বাড়ি-ঘর ও গাছপালা দেখাশুনাসহ বাড়ির পাশের জমিতে ফসল ফলিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। শুক্রবার বিকেলে বাড়ির আম গাছে উঠে একই এলাকার মাহাবুবুর রহমানের ছেলে সিয়াম ও জুনায়েদ আম পাড়ছিল। জয়দেব তাদের আম পাড়তে নিষেধ করার জেরে বাকবিতণ্ডা হয়।

পরে সিয়ামের বাবা মাহাবুবুর রহমান (৪৫), মা রুকি (৩৫) ও চাচাতো ভাই মুরাদ ছুটে এসে জয়দেব ও তার পরিবারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত জয়দেব ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার স্ত্রী ও ৩ কন্যা আহত হন।

রূপগঞ্জ থানার ওসি এ এফএম সায়েদ জানান, ভিংরাবো এলাকায় গাছের আম পাড়াকে কেন্দ্র করে একটি হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD