শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

মা-সন্তানসহ ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- নরসিংদীর বেলাবতে বসতঘর থেকে মা ও ছেলে-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার

(২২ মে) সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) এবং মেয়ে রাকিবা আক্তার (৭)। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন।

পুলিশ বলছে, নিহত রহিমার স্বামী পেশায় একজন রঙ মিস্ত্রি। কাজের সুবাদে শনিবার গাজীপুরে যান তিনি। সকালে বাড়ি এসে দেখেন স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রোববার সকালে বিলকিস বেগম নামে এক নারী বানাতে দেওয়া পোশাক নিতে যায় রহিমা বেগমের বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়। ঘরে ঢুকে তিনজনের লাশ দেখতে পায় প্রতিবেশীরা।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD