শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

মাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

সংবাদ নারায়ণগঞ্জ:- পাবনার আটঘরিয়ায় মাকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচারণার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

(১৪ জুন) মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সূর্য খাতুন। ৪০ বছর বয়সী সূর্য পুকুরপাড়া গ্রামের সিফাত প্রামাণিকের স্ত্রী ও চকতারাপাশা গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। অভিযুক্তের নাম সাইদুল ইসলাম।

স্বজনরা জানান, টাকার জন্য প্রায়ই মাকে মারধর করতেন ২৮ বছরের সাইদুল। মঙ্গলবার সন্ধ্যায়ও সাইদুল তার মাকে মারধর করেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন সূর্য খাতুন। পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে মা আত্মহত্যা করেছেন বলে প্রচারণা চালান সাইদুল।

নিহতের ভাই রওশন আলী বলেন, আমার বোনকে টাকার জন্য প্রায়ই মারধর করতো সাইদুল। এ ঘটনায় একাধিকবার এলাকায় সালিশ-বৈঠক হয়েছে। মারধর করে আমার বোনকে হত্যা করা হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সাইদুল পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD