রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

দুলাভাইয়ের ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা

সংবাদ নারায়ণগঞ্জ:- সিলেটের গোলাপগঞ্জে শ্যালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন আপন দুলাভাই। এতে অন্তঃসত্ত্বা হন শ্যালিকা। ঘটনাটি চাপা দিতে জোরপূর্বক শ্যালিকার গর্ভপাত করান দুলাভাই।

এ ঘটনায় অভিযুক্ত বোন জামাই সায়েদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে। এর আগে  সোমবার দিবাগত রাতে উপজেলার বাঘা ইউনিয়নের খালপার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সায়েদ আহমদ ওই গ্রামের মিনর উল্লাহর ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সায়েদ জোরপূর্বক তার আপন শ্যালিকাকে ধর্ষণ করেন। এতে শ্যালিকা অন্ত্বস্বত্তা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। পরে ঘটনাটি চাপা দিতে শ্যাালিকাকে গর্ভপাত করান সায়েদ। এ ঘটনায় গত এক মাস আগে বাঘা ইউনিয়নের ওই তরুণী তার দুলাভাই সায়েদ আহমদের বিরুদ্ধে ধর্ষণ ও পরবর্তীতে গর্ভপাত করানোর অভিযোগ এনে গোলাপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো বলেন, গ্রেফতার আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD