বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নগ্ন ভিডিও ধারণ করে টাকা দাবি

সারাদেশে:- গাজীপুরের টঙ্গীতে এক পোশাককর্মীর নগ্ন ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আব্বাস উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

(৫ মার্চ) রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম। এর আগে শনিবার সকালে কলাবাগান লাল মসজিদ বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, ৬ মাস ধরে আব্বাসের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন ভুক্তভোগী পোশাককর্মী। তার স্বামী টঙ্গী বিসিক এলাকায় একটি কারখানায় চাকরি করেন। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে আব্বাস ভুক্তভোগী পোশাককর্মীর কক্ষে গিয়ে গোপনে কাপড় পরিবর্তনের নগ্ন ভিডিও ধারণ করেন। এরপর ধারণকৃত ওই ভিডিও দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিও দেন।

 

চাঁদা না পেয়ে ভুক্তভোগীর ওপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকেন আব্বাস। একপর্যায়ে গত ১ মার্চ রাত পৌনে ১২টার দিকে ওই নগ্ন ভিডিও ক্লিপটি ভুক্তভোগীর স্বামীর ই-মেইলে পাঠান আব্বাস। পরে বিষয়টি নিয়ে শুরু হয় কলহ। এ ঘটনায় গত শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

 

ওসি শাহ আলম জানান, মামলার পর অভিযান চালিয়ে আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD