বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা

সংবাদ নারায়ণগঞ্জ:- তখন রাত। ওই সময় কলেজছাত্রীর সঙ্গে দেখা করতে যান প্রেমিক সুমন। কিন্তু ভাগ্য সহায় ছিল তার। ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তিনি। এরপর স্থানীয়রা ওই ছাত্রীকে বিয়ে করতে বললে অস্বীকৃতি জানান সুমন। এ ঘটনায় ওই কলেজছাত্রী মামলা করলে সুমনকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। মঙ্গলবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী গ্রাম থেকে সুমন অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সুমন অধিকারী উপজেলার রামশীল গ্রামের সুজিৎ অধিকারীর ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান,কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুমন অধিকারীর। গত সোমবার রাতে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে যান সুমন অধিকারী। কিন্তু ভাগ্য সহায় ছিল তার। ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তিনি। এরপর স্থানীয়রা ওই ছাত্রীকে বিয়ে করতে বললে সুমন অধিকারী বিয়েতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় প্রেমিক সুমন অধিকারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোটালীপাড়া থানায় মামলা করেন ওই কলেজছাত্রী। পরে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD