বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ভাই নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় আমান উল্লাহ আমান ও শিশির মিয়া নামে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

(১২ জুলাই) বুধবার বিকেল ৩টার দিকে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই।

নিহতরা হলেন- বন্দর উপজেলার পূর্ব কেওঢালা এলাকার মোদাস্বের মিয়ার ছেলে আমান উল্লাহ আমান এবং জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহীম মিয়া জানান, মহাসড়কে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD