শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। (৩০ জুলাই) শুক্রবার  বিকেলে উপজেলার উজান গোপিন্দী বড় বিনারচর কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

এর আগে সকালে কবরস্থানে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পায় কবরস্থানের খাদেম চান শরীফ। পরে পুলিশে খবর দিলে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।

খাদেম চান শরীফ জানান, সকালে কবরস্থান পরিষ্কার করার সময় রেইনকোটে মোড়ানো পলিথিন দেখতে পাই। পরে পলিথিনের ভেতরে বোমার মত বস্তু দেখে পুলিশে খবর দেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে জানার পর পুলিশ স্থানটি ঘিরে রাখে। পরে বোমা নিস্ক্রিয় ইউনিট এসে ছয়টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD