মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো যুবক

নারায়ণগঞ্জের বন্দরে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে শাহরিয়ার ইমন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

(৮ জুন) বৃহস্পতিবার রাতে বন্দরের বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন ফরাজিকান্দা এলাকার টিপু মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মহসিন মিয়া বলেন, রাতে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু দিয়ে দ্রুতগতিতে আসার সময় একটি কুকুর ইমনের সামনে পড়ে।

এ সময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের স্পিডব্রেকারের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তার মাথা ও মুখমন্ডল থেতলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD